বিজ্ঞাপন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর দাফন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার বাসিন্দা, বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) অবসরপ্রাপ্ত হাবিলদার ও বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলী (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। শুক্রবার জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।

পরে বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের একটি চৌকস দলও তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম এবং বিউগলে করুণ সুর বাজিয়ে মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত সরকারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন