বিজ্ঞাপন

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আবেদুজ্জামান আমিরী

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর-এর পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে নুর হোসেনকে পূর্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক কোনো জবাব না দেওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬ অনুচ্ছেদের ঙ ধারার বিধান অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আমিরী, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি দেব এবং সদস্য শফিউল আলম মাস্টার, আ.ন.ম. সেলিম, গোলাম কাদের, গিয়াস উদ্দিন, ওসমান গণি, সঞ্জয় সেন, হেলাল উদ্দিন নিরব ও সায়েম মাহমুদ।

সভায় সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, “সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সদস্য সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, পটিয়া প্রেস ক্লাবের শৃঙ্খলা, স্বচ্ছতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

পড়ুন : বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন