বিজ্ঞাপন

নবাবগঞ্জে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী, দুইজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং পাঁচজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে| নবাবগঞ্জ থানার পক্ষ থেকে শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স ৩ জুলাই রাত ১০টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন| অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং মাদক বিক্রির ৩১ হাজার ৪০০ টাকা নগদসহ আটক করা হয়|
একই অভিযানে বিভিন্ন মামলার দুইজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পাঁচজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়| সব মিলিয়ে মোট ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে|
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন (২০), ফজল (২৯), রুহুল আমিন ওরফে মামুন, মোসলেম, মুহিল হোসেন, কলিম উদ্দিন, জুলু গাজী, জিসান এবং মো. পনির| তাদের সবার বাড়ি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়|
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে| অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান|

বিজ্ঞাপন

পড়ুন:জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেখুন:কঠিন জয়ের পর থামছে না আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উল্লাস 

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন