বিজ্ঞাপন

দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে : সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর তিনি এসব মহিষ ও ছাগল বিতরণ শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

মহিষ ও ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, নিজেদের সামর্থ্যে এসব পশু কেনা সম্ভব ছিল না। সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে সহজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : প্রেমিকের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মূল অভিযুক্ত অধরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন