বিজ্ঞাপন

সাভারে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক পাঁচজন আটক

সাভারের আমিনবাজার এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এসময় তক্ষক বিক্রয়ের সাথে জড়িত এবং বন্যপ্রাণী পাচারের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার ঢাকা জেলা ডিবি (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আব্দুল মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. মঞ্জুরুল হোসেন (৩৮), মো. হযরত আলী রিপন (৩৯), মো. আব্দুর রহিম (৪২), মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) ও মো. সাগর শেখকে (৪০) আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে পরিবহন ও কেনাবেচা নিষিদ্ধ ঘোষিত একটি ধূসর রঙের তক্ষক উদ্ধার করা হয়েছে। তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে আগে একটি মামলা রয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও নিরাপত্তা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, বিক্রির উদ্দেশ্য তক্ষকটি নিয়ে পাঁচ জন অপেক্ষা করছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে তাদের আটক করা হয়ে। কিন্তু ক্রেতাদেরকে আমরা পাইনি।

পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন