বিজ্ঞাপন

ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী সাজিয়ে এক যুবককে গণপিটুনী দিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে গণপিটুনী দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এঘটনা ঘটে।

সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিযার ছেলে। ঘটনার ১৫ ঘন্টা পরও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি বলে জানান ফতুল্লা থানার অফিসার ইনচার্জ।

নিহতের পরিবার জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। রাতে বাসা থেকে কাউছারের নেতৃত্বে সংগঠনে অন্তত ৩০/৪০ জন সদস্য তাকে ধরে নিয়ে নির্মম নির্যাতন ও পিটিয়ে গুরুত্ব আহত করে। পরে পরিবারের কাছে আহত অবস্থায় হস্তান্তর করলে দ্রুত তাকে শহরের খানপুর নারায়ণগঞ্জ ৩শ’ বিশিষ্ট হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ জানান, জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আছে। তাকে সংশোধন করার জন্য বুঝিয়েছি। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। নিহতেদর পরিবারের কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষায় চাপ, ১২২ বিদ্যালয়ের ৩৩টিতে প্রধান শিক্ষক নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন