বিজ্ঞাপন

বোয়ালখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২৮ পিস ইয়াবাসহ মো.মফিজুর রহমান মফিজ (৪০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বোয়ালখালী পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মফিজুর রহমান মফিজ বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজুর রহমান মফিজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় ২৮টি ইয়াবা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাফফর হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ২৮ পিস ইয়াবাসহ মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে (রবিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাভারে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক পাঁচজন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন