ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ী এলাকায় দিনে দুপুরে মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) নামে এক যুবককে ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে| নিহত রুবেল ঐ এলাকার হামিদের ছেলে| রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন ছত্রিশ বাড়ী এলাকায় একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে প্রথমে তাকে বাঁশ দিয়ে পেটায়। এক পর্যায়ে জবাই করে ঘরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় আসামী ধরতে পুলিশ কাজ করছে।
পড়ুন : নোয়াখালীতে চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২


