বিজ্ঞাপন

মিরসরাইয়ে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৮) নামে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনসার কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা।

জানা যায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ওই আনসার কর্মকর্তা আলাউদ্দিন মোটরসাইকেল নিয়ে পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্টোদিক থেকে আসা দ্রুত গতির অটো রিকসার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পূর্বে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রশাসন পরবর্তী করনীয় সম্পন্ন করছেন।

এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটো রিক্সা থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: জাফলংয়ে স্কুলছাত্র নিহত, আহত- ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন