বিজ্ঞাপন

সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট: মাদক সেবনের দায়ে ১৫ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়ার সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মো. মাসুক মিয়া (৪৫), পিতা- মৃত আব্দুল জলিলকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামির কাছ থেকে একটি গাঁজার কলকি, একটি গাঁজা কাটার কাঠ এবং একটি গাঁজার কাটলি উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে মো. মাসুক মিয়াকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধী পেল হুইলচেয়ার উপহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন