বিজ্ঞাপন

ব্রাজিল ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬- এর রাউন্ড অব ১৬ এর ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ বন্দুক হামলা ঘটেছে। চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

জানা গেছে, স্বাধীনতা দিবস উদযাপন চলাকালে রোববার (৫ জুলাই) রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড (Coney Island) এলাকায় এই হামলা ঘটে। ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিনগত রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আহত শিশুদের মধ্যে একটি ৬ বছর বয়সী ছেলের পেটে, ৭ বছর বয়সী ছেলের দুই পায়ে, ১২ বছর বয়সী ছেলের পায়ে এবং ১৪ বছর বয়সী কিশোরের উরুতে গুলি লেগেছে।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্তকারীরা তৎপরতা চালাচ্ছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন