বিজ্ঞাপন

রাজশাহীতে চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন

১১ জুলাই শনিবার রাজশাহী জেলার চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতর ‘৭নং চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ি’র শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই পুলিশ ফাঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে আরও তৎপর হতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাম্মী আক্তার, বাঘা উপজেলা নির্বাহী অফিসার, জান্নাতুল ফেরদৌস, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার, মোঃ খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার, চারঘাট-বাঘা সার্কেল মোঃ সিরাজুল হক, অফিসার ইনচার্জ, বাঘা থানা, মোঃ আব্দুল মালেক, অফিসার ইনচার্জ, চারঘাট মডেল থানা।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে অত্র এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটবে এবং চরাঞ্চলের সাধারণ মানুষ অত্যন্ত দ্রুত ও সহজে আইনি সহায়তা লাভ করতে পারবেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুলিশ ফাঁড়ির নবনির্মিত কার্যালয়টি পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে রেলওয়ের প্রকৌশলী খুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন