বিজ্ঞাপন

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

আজ সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকেই নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৯ হাজার ৩১৫ টাকা, যা প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৪৪৫ টাকা এবং প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১২ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৮৪০ টাকা। এ হিসাবে প্রতি ভরির দাম হবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৯৪০ টাকা যা ভরিতে ১ লাখ ৫০ হাজার ৯২২ টাকা পড়বে।

বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্য তালিকায় ভ্যাটও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে অলংকারের বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে ডিজাইনভেদে মজুরি আগের মতোই প্রযোজ্য হবে।

পড়ুন: দেশের সব হাসপাতাল-ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন