বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে জবির কর্মপরিকল্পনা প্রণয়ন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ উপলক্ষে গঠিত উদযাপন কমিটির এক প্রস্তুতি সভায় দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচির প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার আয়োজন, কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ সাজিদের মাকে বিশেষ সম্মাননা প্রদান এবং গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিত্র ও ঐতিহাসিক মুহূর্ত নিয়ে ফটোগ্রাফিক চিত্রপ্রদর্শনীর আয়োজন।

এ ছাড়া আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসানসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন