জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপনের উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা এই বাংলাদেশকে বদলাতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশ পরিবর্তনের পথ আরও সুগম হবে।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি দেশের রাজনৈতিক নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজের মতামতও তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, ফজলুর রহমান ঠান্ডা এবং মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান।
এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টদের মতে, এসব সেবা চালুর ফলে বিদ্যুৎ-নির্ভর চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণ আরও সহজে আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইমি


