প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ দু:স্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোয়িামে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ সহায়তা চলমান থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ২ হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে ৬০ মেট্রিকটন চাল ও ১০৫ পরিবারের মাঝে ৭লাখ টাকা বিতরণ করা হয়।
পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইমি


