রাজধানীর দক্ষিণখানে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে শিশুটিকে ঢামেকে ভর্তি করা হয়।
হাসপাতালে শিশুটির মা জানান, তারা কাওলার ওই বাসায় ভাড়া থাকে। শিশুটির বাবা তিন মাসের পেটে রেখে অন্যত্র চলে গেছে। শিশুটিকে নিয়ে তারা ওই বাসায় থাকেন এবং বাসাবাড়িতে কাজ করেন। শিশুটিকে ঘরে রেখে গেলে প্রতিবেশীরা তাকে দেখে রাখত।
তিনি আরও জানান, আজ দুপুর ১টার দিকে শিশুটিকে বাসায় রেখে কাজে যায়। দুপুর আড়াইটার দিকে বাসায় এসে শিশুটির পরনের পোশাক ভেজা এবং রক্ত দেখতে পান। তাৎক্ষণিক শিশুটিকে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
তিনি আরও জানান, পাশের বাসার ১০ বছরের এক এক ছেলেশিশু আমার শিশুর সঙ্গে সার্বক্ষণিক থাকত। সে-ই আমার শিশুর সঙ্গে এমন কাজ করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটি যৌনাঙ্গে ইনজুরি আছে। সেটি রিপিয়ারিং করা হচ্ছে।
এদিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে কাওলা এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের খবর পেয়েছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পড়ুন : শরীয়তপুরের জাজিরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু


