‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উপলক্ষে সভা, ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের কুটির শিল্পটা এখন মৃত প্রায়। এটিকে আবার জাগিয়ে তুলতে হবে| আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত ডায়নামিক প্রধানমন্ত্রী। তিনি এ দেশটাকে পৃথিবীর উন্নয়নশীল দেশে পরিনত করতে চান। তাই আসুন এ দেশটাকে পৃথিবীর বুকে একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলি।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

