নওগাঁয় মান্নত পূরণের আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে শাহিদা বানু (৩০) নামে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের ছোট যমুনা নদীর বিহারী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা বানু (৩০) সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
নিহতরে পরিবার এবং পুলিশ জানায়, নিহত শাহিদা বানু মাথাব্যাথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতারে পার হলে তার মাথা ব্যাথা ভালো হয়ে যাবে। সোমবার বিকেলে মাজারে মান্নত শেষে তিনি একায় নদীর পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ে আসছিলেন। এমন সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায়না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

