বিজ্ঞাপন

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মিরপুর-৬-এ সরকারি অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সোমবার (৬ জুলাই) রাতে কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক। তিনি জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৪টি ইউনিট যোগ দেয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় পার হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন