বিজ্ঞাপন

ক্যানসারের চিকিৎসায় আবারও হাসপাতালে দীপিকা কক্কর

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। গত বছরের মাঝামাঝি সময়ে তার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার সফলভাবে অপসারণ করা হলেও চিকিৎসার দীর্ঘ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। বর্তমানে ইমিউনোথেরাপির দ্বিতীয় ধাপ চলছে তার, আর সেই চিকিৎসার অংশ হিসেবেই আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সম্প্রতি হাসপাতাল থেকে দীপিকার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য দীপিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দীপিকা বলেন, এখন যেন হাসপাতালেই যাওয়া-আসা তার জীবনের নিয়মিত অংশ হয়ে গেছে। প্রায় ২০ থেকে ২১ দিন পরপরই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তাকে। যদিও এই পরিস্থিতি সহজ নয়, তবুও চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে তীব্র আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণ করতে তাকে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি প্রচণ্ড দুর্বলতা ও ঝিমুনিতে ভুগছিলেন। এসব কারণেই চিকিৎসকদের পর্যবেক্ষণে অন্তত এক রাত হাসপাতালে থাকতে হয়েছে।

শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও বেড়েছে দীপিকার। বিশেষ করে তাদের একমাত্র ছেলে রুহানকে নিয়ে উদ্বেগে রয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে বাড়ির স্বাভাবিক পরিবেশ না থাকায় এবং মাকে বারবার হাসপাতালে যেতে দেখায় শিশুটির আচরণে পরিবর্তন এসেছে। আগের তুলনায় সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং একাকিত্ব অনুভব করছে।

দীপিকা বলেন, একজন মা হিসেবে সন্তানের এই পরিবর্তন তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি এবং শোয়েব দুজনই চেষ্টা করছেন যতটা সম্ভব রুহানের সঙ্গে সময় কাটাতে, যাতে সে মানসিকভাবে স্বাভাবিক থাকতে পারে।

ভক্তদের উদ্দেশে শোয়েব জানান, চিকিৎসা দীর্ঘ হলেও তারা আশাবাদী। চিকিৎসকদের নির্দেশনা মেনে ধাপে ধাপে চিকিৎসা চলছে এবং সবার দোয়া ও শুভকামনাই তাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার অসংখ্য ভক্ত ও সহকর্মী। কঠিন এই সময়ে তার সাহস ও ইতিবাচক মনোভাবও অনেকের প্রশংসা কুড়িয়েছে।

পড়ুন:বিরতি শেষে আবার বসছে সংসদ অধিবেশন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন