বিজ্ঞাপন

দিনাজপুরে ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার ভোর ৩টার দিকে উপজেলার স্বজনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত স্বামী মানিক হোসেন (৩৫)কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বিজ্ঞাপন

নিহত কুলসুম আক্তার মিমি (৩০) স্বজনপুকুর এলাকার বাসিন্দা। নিহত কুলসুম আক্তার মিমি ও মানিক হোসেনের তিন ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই মানিক হোসেন শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে বিরোধ চলছিল।

নিহতের বড় ছেলে আলা-আমিন (১০) জানায়, ঘটনার রাতে তার মা বাবাকে অন্য ঘরে গিয়ে ঘুমাতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবা ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে চিৎকার করলে আমাকেও হত্যার হুমকি দেন বাবা।

চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে । অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পড়ুন:মেহেরপুর সীমান্তে ৩০ লাখ টাকার চকলেট বাজি ও ভারতীয় ট্যাবলেট উদ্ধার

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন