প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে ১ হাজার বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এডমিকি ফাউন্ডেশন।
দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত আইনজীবীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির কর্ণেল, এডমিকি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল শাহাদতসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা সম্ভব।
উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া দেন এডমিকি ফাউন্ডেশন।
পড়ুন : সাভারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে সরকার
সা/


