বিজ্ঞাপন

জনপ্রিয়তা মানুষের হৃদয়ে গড়ে ওঠে: দেওয়ান জসীমউদ্দীন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীমউদ্দীনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কোনো ব্যক্তির জনপ্রিয়তা নষ্ট করা যায় না; জনপ্রিয়তা মানুষের হৃদয়ে গড়ে ওঠে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) রাতে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা, কালামপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কয়েকটি স্থানে টানানো দেওয়ান জসীমউদ্দীনের ব্যানার ও ফেস্টুন দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে দেওয়ান জসীমউদ্দীন বলেন, “ব্যানার ছিঁড়ে জনপ্রিয়তা থামানো যায় না। জনপ্রিয়তা গড়ে ওঠে মানুষের হৃদয়ে, আর সেই ভালোবাসা কোনোভাবেই ছিঁড়ে ফেলা সম্ভব নয়। কালিয়াকৈর পৌরবাসীর আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়েই সামনে এগিয়ে যাব। কোনো ধরনের অপচেষ্টা বা নাশকতামূলক কর্মকাণ্ড আমাদের জনসম্পৃক্ততা ও মানুষের সেবার অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। ইনশাআল্লাহ, জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার সঙ্গে কারা জড়িত বা এর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন : সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন