বিজ্ঞাপন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার সাভারে গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ আদালতে পাঠানো হবে।”

তাঁদের রাজনৈতিক পরিচয় কী—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিই না। অপরাধীদের আটক কিংবা গ্রেপ্তার করাই আমাদের কাজ।”

এদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, আজ ভোর রাত ২টার দিকে পৌরসভার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীব (৩২)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব স্থানীয় যুবলীগের কর্মী। তাঁরা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।

ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দুজনকেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হবে।

পড়ুন : সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন