ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী সন্তান নিয়ে মায়ের বুকফাটা আর্তনাদ । পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হোসনে আরা বেগম। ঘরে অসুস্থ স্বামী, দুই কন্যা আর দুই পুত্রের সংসার তার। দুই পুত্র নোমান আর রাহাত জন্মগতভাবে প্রতিবন্ধী। অভাবী সংসার ।স্বামীর রোজগার নেই আয়ের কোনো উৎস নেই।
অথৈয় সাগরে এ অভাবী মা। কয়েকদিন আগে বিষয়টি জানেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।এ অভাবী সংসারের গল্প কাহিনী জেনে সাথে সাথে ময়মনসিংহের জেলা প্রশাসককে বিষয়টি জানান । পরে তিনি পরিবারটির খোঁজখবর নিয়ে মঙ্গলবার নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান তাদেরকে। তাদের সাথে কথা বলেন, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাদের সাথে কথা বলার সময় ইউএনও আবেগ আপ্লুত হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা হোসনে আরার হাতে তুলে দেন তিনি। অসহায় মা আবেগ জনিত কন্ঠে প্রতিবন্ধী সন্তানদের জন্য দুটো হুইল চেয়ারের দাবি করেন। এ দাবিতে ইউএনও দ্রুততম সময়ে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন।
ইউএনও আরাফাত সিদ্দিকী সমাজকে ভাল রাখার জন্য অসহায়দের মুখে হাঁসি ফোটানোর জন্য আমাদের সমাজের এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
পড়ুন : সাভারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে সরকার
সা/


