বিজ্ঞাপন

গাংনীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। সভায় উপজেলার কৃষকদের চাহিদা পূরণের লক্ষে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। ডিলারদের চাহিদা ও জোগানের দিক বিবেচনা করে জেলা পর্যায়ে জানানো হবে। এছাড়াও সার সংকট নিরসনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিএডিসি ও বিসিআইসির সার ডিলারগন। বিভিন্ন ডিলার সার সংকট সম্পর্কে বক্তব্য রাখেন। এসময় ডিলার ও সাব ডিলারগণ সার বেশি বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ফুল শিক্ষাবৃত্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন