বিজ্ঞাপন

মিসরের বিপক্ষে সতর্ক আর্জেন্টিনা

বিশ্বকাপে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় যেন সতর্কবার্তা হয়ে এসেছে আর্জেন্টিনা শিবিরে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর মিসরের বিপক্ষে নিজেদের ম্যাচকে মোটেও সহজভাবে দেখছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে খেলোয়াড়দের বক্তব্যেও সেই সতর্কতার প্রতিফলন দেখা যাচ্ছে। শেষ ষোলোর লড়াইয়ে আফ্রিকার শক্তিশালী দল মিসরের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের সতর্ক করেছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ছিল ব্রাজিলের বিদায়। ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কার্লো আনচেলত্তির দলের। তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষের কাছে সেই হার দেখিয়ে দিয়েছে, নকআউট পর্বে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিসরও আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হতে পারে বলে মনে করছেন পারেদেস। তার মতে, বিশ্বকাপের নকআউট পর্বে ছোট-বড় দলের পার্থক্য অনেকটাই মুছে যায়।

পারেদেস বলেন, ‘প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুতি নিয়ে এসেছে।’

একই সুর শোনা গেছে আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনার কণ্ঠেও। তিনি মনে করেন, মিসরকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রোনালদোর বিশ্বকাপ শেষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন