বিজ্ঞাপন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক হলেন ম্রা সাথোয়াই মারমা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজন কান্তি সরকার ও মহাসচিব তপন কুমার বসু মিত্র স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে ম্রা সাথোয়াই মারমা-কে আহ্বায়ক, ক্ষেত্র মোহন রোয়াজা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দোলন দাস।

কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি খাগড়াছড়ি জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনিযুক্ত আহ্বায়ক ম্রা সাথোয়াই মারমা বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তা তিনি দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি জেলার সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নবনিযুক্ত আহ্বায়কসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন