দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলন্ত অটোরিকশার ওপর রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে চালক আব্দুল গফুর (বয়স জানা যায়নি) নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) উপজেলার কাচদহ-খালাস পীরজাইত সড়কের মুনাইল টিওরমারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর তার অটোরিকশা নিয়ে কাচদহ থেকে খালাস পীরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মুনাইল টিওরমারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি বড় গাছ হঠাৎ উপড়ে তার অটোরিকশার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পড়ুন : ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ
সা/


