বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় পাহাড়ধসের ঘটনায় নিহেতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই কন্যা শিশু। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকে পাহাড়ধসের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধারের খবর জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসনের সমন্বিত তৎপরতায় চলা উদ্ধার অভিযানে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে —রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। নিহতদের মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা দুই বোন, তারা রোহিঙ্গা ক্যাম্প-৩ এর বাসিন্দা। অপর দুইজন ক্যাম্প-৫–এর বাসিন্দা। নিহত অপর চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার উপর পাহাড় ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আটকা পড়েছে আরও অন্তত ৩০ জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থালে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৫-এতে মেয়েদের হিফজ খানায় এ ঘটনা ঘটে বলে বলে জানিয়েছেন ক্যাম্পটির মাঝি দিল মোহাম্মদ।

তিনি জানান, ভূমিধসের সময় হিফজ কেন্দ্রটির ভেতরে ৩০ জনের বেশি ছাত্রী অবস্থান করছিল। তার ভাষ্য, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে জীবিত এবং পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, উদ্ধারকারী দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রটির ভেতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পড়ুন: বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন