বিজ্ঞাপন

যশোরের শার্শার সীমান্তে ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

যশোরের শার্শার সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ মোট চারজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে এ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩),একই উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) ও একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

বিজিবি জানায়,দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল এবং মাদক চক্রের উপর বিজিবি’র সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইলসহ উক্ত ৪ জন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন:মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’: দুর্গাপুরে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন