বিজ্ঞাপন

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠিত হয়েছে। এতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান মনোনীত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রধান পৃষ্ঠপোষক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি) মোঃ আলী হোসেন ফকির, সভাপতি মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম), সাধারণ সম্পাদক শামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা সহ নবনির্বাচিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২৩ নাম্বার সিরিয়ালে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মনোনীত হয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্য জানান, নবগঠিত এ কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিসের পেশাগত উৎকর্ষ সাধন, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দুয়াসহ নেত্রকোনায় বাড়তি লোডশেডিংয়ের সতর্কতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন