আগামী ৫ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কাজ করছে। রাজশাহীর পুঠিয়া পৌরসভার অভ্যন্তরে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার পুঠিয়ার বিভিন্ন স্থানে ৪র্থ পর্যায়ে ১২০ টি ফলদ, বনজ, ঔষধী ও অন্যান্য উপকারী বৃক্ষ রোপণ করা হয়।
এই উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয়রা। পৌর বাসীরা বলেন, ছোট পরিসরে হলেও বিভিন্ন মাধ্যমে এই পৌরসভাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান পৌর প্রশাসক স্থানীয়দের বিভিন্ন বিষয়ে সচেনতায় কাজ করছেন। অবহেলিত এই পৌরসভাকে জেলার বিভিন্ন পৌরসভার ন্যায় উন্নতি করনে কাজ করতে হবে। পৌর প্রশাসকের কাজের হাতকে শক্তিশালি করতে সকলের একাত্মতা প্রয়োজন।
বৃক্ষরোপন কর্মসূচিতে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার বহন করে।
যার কারনে সবাইকে এই মহৎ উদ্যোগে অংশ নিতে আহবান জানান পৌর প্রশাসক। একটি গাছ লাগাই, তার যতœ নিই এবং সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পুঠিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করি। আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ ভবিষ্যৎ। ওই সময় বিভিন্ন স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
পড়ুন : জবরদখল লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন


