বিজ্ঞাপন

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত মেরিন ইঞ্জিনিয়ার মো. সজীব মিয়া

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সন্তান ও মেরিন ইঞ্জিনিয়ার মো. সজীব মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

সংগঠন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা সজীব মিয়া ২০১৭ সালে কলাবাগান থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও তিনি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। এর ধারাবাহিকতায় তাঁকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মো. সজীব মিয়া ওই ইউনিয়নের বালিয়ামারী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। পেশাগত জীবনে তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নূরনবী ইসলাম তানভীর বলেন, সজীব ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনিতির সাথে জড়িত।পারিবারিকভাবেও তাদের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তাঁর বড় ভাই সবুজ আহমেদ শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, ছোট ভাই খালেদ সাইফুল সোহান শেরপুর সরকারি পলিটেকনিক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে খুবই ভালোবাসে। তাকে এই পদ দেওয়াতে জামালপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. সজীব মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।

এদিকে তাঁর এই মনোনয়নের খবর প্রকাশের পর জামালপুরের ইসলামপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা বিনিময় হতে দেখা গেছে।

পড়ুন : সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে কড়াকড়ি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন