বিজ্ঞাপন

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড প্রদান

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এসব রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বা পাড়া গ্রামে স্বামী আনোয়ার হোসেনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় ইসমতারা বেগমের।
যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করা হতো ইসমতারা বেগমকে। যৌতুকের কারণেই তাকে হত্যা করে স্বামী আনোয়ার হোসেন।
এঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ১৩ বছর ৭ মাস পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
মামলার রায়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদন্ড প্রদান সহ ৫ লাখ টাকা জরিমানা করেন।।

বিজ্ঞাপন

পড়ুন:সিংগাইরে অটোরিকশা চালক সাকিবুল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন