সন্ত্রাস ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঢাকা জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং কার্যক্রমের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলখানা সংশোধনাগার হলেও সেখানে মাদকের ভয়াবহতা রয়েছে। শুধু আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। আইনের অনেক দুর্বলতা রয়েছে। মাদক নিয়ে ধরা পড়ার কিছু দিনের মধ্যেই জামিনে বেরিয়ে, তারা আবারো একই ধরনের অপরাধ করে। সুতরাং সমাজের সকলকে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন:ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ইমি/


