এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, কলেজ ছাত্রের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সিয়াম (১৮) নামের এক কলেজছাত্র।

রবিবার (১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার স্থানীয় আলমগীর মাঝির ভাড়া বাড়ি থেকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কাশিয়াল এলাকার আল-আমিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পরিবারের সাথে বসবাস করতো এবং পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ২ বিষয়ে অকৃতকার্য হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের মা একটি কারখানায় কাজ করেন। দুপুরের দিকে ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে এসে দরজার তালা খুলে। পরে রুমে যেয়ে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার বোনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সিয়ামের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত সিয়ামের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় সেখানে লেখা ছিল “সরি আম্মু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না”।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেপ্তার, ৩০ পিস ইয়াবা উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন