বিজ্ঞাপন

গাংনীর দুই সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদ, গাঁজা ও ওষুধ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবি-৪৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার শেওড়াতলা মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।
এছাড়া রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর কলাবাগান মাঠে পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা, ৯৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা।
দুই অভিযানে মোট ৯ লাখ ৯৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৩৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশের সন্ত্রাস ও মাদক বিরোধী সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন