বিজ্ঞাপন

অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিবৃষ্টির জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ৫ নম্বর বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে ইশতিয়াক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের অতিবৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া একটি ডোবা-সংলগ্ন জমি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মো. আনোয়ার বলেন, “তাকে খুঁজে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করি। পরে বাড়ির পাশের পানিতে তলিয়ে থাকা একটি জমি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জনদুর্ভোগের অবসান: কলমাকান্দায় রাস্তা মেরামত কাজের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন