২৫/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ- সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় এ সংঘর্ষ শুরু হয়। যার ফলে সেখানে উত্তেজনা বিরাজ করছে এবং আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, সেই বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ- সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

এনএ/

আরও পড়ুন: আজও সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ, ভোগান্তি
দেখুন: গাজীপুরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অ*গ্নি*সংযোগ
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন