তোষকের নিচে পুলিশের লুণ্ঠিত কার্তুজ রেখে শুয়ে ছিলেন যুবক, অভিযানে গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরে বিছানার তোষকের নিচে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ লুকিয়ে রাখার অভিযোগে দুলাল গাজী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুলাল গাজী সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল হোগলাকান্দি গ্রামে দুলাল গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তিনি নিজ ঘরে বিছানায় শুয়ে ছিলেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর বিছানার তোষকের নিচ থেকে থানা থেকে লুণ্ঠিত হওয়া পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো সরকারি সম্পদ এবং বিভিন্ন সময়ে থানা ও পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের কার্তুজ। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন