জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ নম্বর ওয়ার্ড কালিকাপুর এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাহল রহমান সাদ হারিয়ে গিয়েছে। দুই থেকে তিন মিনিটের পথ। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে মাদ্রাসায় উদ্দেশ্যে রওনা হয় ১২ বছরের সাহল রহমান সা’দ। কিন্তু সে যাত্রা মিলিয়ে গেছে অজানার অন্ধকারে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি।
গত ৩০ জুন দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে আব্দুল লতিব মাদ্রাসার উদ্দেশে বের হয় সাহল। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি ও ধূসর পায়জামা। জয়নাল আবেদীনের ছেলে সাহল মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিল।
পরিবার জানায়, এর আগেও কয়েকবার বাড়ি থেকে ঢাকায় চলে গিয়েছিল সে। একাধিকবার তাকে রাজধানীর বিমানবন্দর এলাকা ও স্বজনের বাসা থেকে ফিরিয়ে আনা হয়। তখন তার ইচ্ছা ছিল ঢাকায় গিয়ে পছন্দের কিতাবখানায় পড়াশোনা করার।
ছেলেকে ফিরে পেতে এখন প্রতিটি মুহূর্ত প্রহর গুনছে পরিবার। তাদের আহ্বান, কেউ যদি সাহল রহমান সা’দের সন্ধান পেয়ে থাকেন, তবে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।
এলাকাবাসী ও আত্নীয় স্বজন সকলের চাওয়া সুস্থ ও সুন্দর ভাবে ফিরে আসুক তাদের সন্তান। কেউ তার সন্ধান পেলে যোগাযোগ করুন 01717263311 অথবা 01712182895 নম্বরে।
পড়ুন: ৫টি নদীর পানি বিপৎসীমার উপরে: বন্যা পূর্বাভাস কেন্দ্র
আর/


