বিজ্ঞাপন

বিগত ১৭ বছরে শিক্ষা খাতে কোন উন্নয়ন হয়নি : আমান উল্লাহ আমান

বিগত ১৭ বছরে শিক্ষা খাতে কোন উন্নয়ন হয়নি,অথচ বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এসব কথা বলেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় প্রাইমারি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার লন্ডনের আদলে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও স্কুল ফিডিং কার্যক্রম চালু করছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠিয়ে একটি শিক্ষিত জাতি গঠনের সরকারকে সহযোগিতা করবেন। 

কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড সভাপতি নাদের হোসেন লিটনের সভাপতিত্বে যুবদল নেতা আবুল কাশেম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানিকে গণপিটুনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন