বিজ্ঞাপন

শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা ইজাজুল হক ইজাজের

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নির্বাচনী পরিবেশ ক্রমেই প্রাণচঞ্চল হয়ে উঠছে। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানানো এবং গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিকারমঙ্গল ইউনিয়নের কৃতী সন্তান ইজাজুল হক ইজাজ।

ইজাজুল হক ইজাজ শিকারমঙ্গল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ফজলুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। ছাত্রজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ও সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাভিশনের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থীতা ঘোষণার পর ইজাজুল হক ইজাজ বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে শিকারমঙ্গল ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তর করতে চাই। এলাকার শিক্ষা, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্যসেবা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রাধিকার দিয়ে কাজ করব। আমার প্রয়াত বাবার আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তার প্রার্থী হওয়ার ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ইজাজুল হক ইজাজ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে সবার নজর কেড়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শিকারমঙ্গল ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করছেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রচারণা ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর দেওয়ানগঞ্জের কালিকাপুর থেকে হারিয়ে গেছে শিশু সাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন