বিজ্ঞাপন

পটিয়ায় বন্যাদুর্গতদের পাশে এমপি এনামুল হক এনাম, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় আশ্রয় নেওয়া নারী, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন। পরে তাদের মাঝে শুষ্ক খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন।

খাদ্য সহায়তা বিতরণ শেষে এমপি এনামুল হক এনাম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। কেউ যেন খাদ্য বা প্রয়োজনীয় সহায়তার অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাকবলিত বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী ও জরুরি সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, বিএনপি নেতা শফিকুল ইসলাম, তৌহিদুল আলম ও মঈনুল আলম ছোটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

পড়ুন : চট্টগ্রামে দুর্যোগের কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন