চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ক্ষতিগ্রস্ত ৬ নম্বর ওয়ার্ডের মীরপাড়া ও বহদ্দারপাড়া এলাকার ৬০০ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেছেন বোয়ালখালী উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার।
শুক্রবার (১০ জুলাই) সকালে পৌরসভার বহদ্দারপাড়া এবং বিকালে মীরপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষে জেলা বিএনপির সদস্য শওকত আলমের নির্দেশনায় বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিএনপি নেতা হাজি আবু আকতারের উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রথম দিনে দুই এলাকায় মোট ৬০০টি পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। আয়োজকরা জানান,টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে তা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুর হক মেম্বার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ইব্রাহিম সওদাগর,মো. বশির আহমদ,মো.জহুর মিয়া,মো.সেলিম, মো.হারুন,মো.মামুন,জহির সওদাগর,মো. ওসমান পৌরসভা ছাত্রদল নেতা বাপ্পি,মো. রহিমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। এই সহায়তা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

