চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ফটিকছড়ি উত্তর উপজেলার পশ্চিম ভূজপুর মৌজাকে সদর দপ্তর করে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মোটর শোভাযাত্রা করা হয়েছে। পাইন্দং ইউনিয়ন থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রাটি ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
পরে পরিষদ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামিয়া ইসলামিয়া ভূজপুরের পরিচালক মাওলানা জুনায়েদ বিন জালালের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন, ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম এইচ শাহজাহান চৌধুরী শিপন। আসগর সালেহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাহবুবুল আলম আজাদ, মোঃ রিজুয়ান চৌধুরী, এসএম নজরুল ইসলাম, ডা. আবুল কালাম রুবেল, বাবু রঞ্জিত কুমার পাল, হাফেজ এমদাদ হাসান, মাওলানা আবু তালেব, মোঃ ফজলুল করিম, মাওলানা নিজাম উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোস্তাফা মানিক, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মোহাম্মদ হেলাল, মুফতি মামুন বশর ভূইয়া, মুনসুর চৌধুরী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, বখতিয়ার তালুকদার, মুসলিম সিকদার, ইলিয়াস তালুকদার, মোঃ লোকমান হোসেন, শেখ ইব্রাহিম, জাহির উদ্দিন বাবর, মোঃ তারেকুল ইসলাম, মোঃ জয়নাল। কোরআন তিলাওয়াত মুসলিম উদ্দিন সিকদকার ও গীতাপাঠ করেন টিটু কুমার মহাজন।
শতাধিক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জা সহ সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন কে ফুল দিয়ে বরণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

