বিজ্ঞাপন

পটিয়ার সুচক্রদণ্ডী হেফজখানা ও এতিমখানার উন্নয়নে পাশে সিআইপি আবুল বশর

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেছেন প্রবাসী বিএনপি নেতা ও সিআইপি আবুল বশর। শুক্রবার বিকেলে তিনি নির্মাণাধীন ভবনের কাজ ঘুরে দেখেন এবং সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলমের সভাপতিত্বে এবং নাজিম উদ্দীন বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইপি আবুল বশর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আবুল হান্নান, শহিদুল ইসলাম পলাশ, আবদুল মামুন, জসিম উদ্দীন, মো. শফিউল আলম, মোহাম্মদ সোহেল, আহমদুর রহমান, আহমেদ ইমতিয়াজ, মোহাম্মদ ফরিদ, এজাহার সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সিআইপি আবুল বশর মাদ্রাসার উন্নয়নকাজে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার ও এতিম শিশুদের কল্যাণে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সমাজের বিত্তবানদের আরও আন্তরিকভাবে এগিয়ে আসা প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় মূল্যবোধ থেকেই এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, “আমরা যদি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে ভূমিকা রাখি, দুনিয়ায় তার স্বীকৃতি না পেলেও পরকালে মহান আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন। আমি নিজের বাবার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্মীয় ও মানবকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। জীবনে অনেক কিছু অর্জন করেছি, এখন শুধু মানুষের জন্য কিছু করার সময় এসেছে।”

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল আলম সিআইপি আবুল বশরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবানদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সিআইপি আবুল বশরের সহযোগিতা মাদ্রাসার চলমান উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ৩৬ ঘণ্টা পর আলআমিন মাঝিকে জীবিত উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন