বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ৩৬ ঘণ্টা পর আলআমিন মাঝিকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পরে নিখোঁজ তিন জেলের মধ্যে আল-আমিন মাঝি নামের একজনকে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কালাম পাইকার ও শহীদ মাঝি নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই জেলে ট্রলারের সাথে ভাসমান অবস্থায় জীবিত আছেন বলে দাবি উদ্ধার হওয়া আলামিন মাঝির।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে ভোলার চরফ্যাশনের ঢালচর-সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় চরফ্যাশনের জেলেরা আল আমিন মাঝীকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেন।

চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আল আমিন মাঝী জানান, আমরা তিনজন ডুবন্ত ট্রলারের ওপর ধরে ভেসে ছিলাম। টানা তিন দিন ট্রলার ধরে ভেসে থাকার পর দূরে একটি ডুবচর দেখতে পেয়ে সেটিকে তীর মনে করে সাঁতরে যাওয়ার চেষ্টা করি । কিন্তু সেখানে কোনো স্থলভাগ না পেয়ে দুজন আবার সাঁতরে ট্রলারে ফিরে যায় এবং ট্রলার ধরেই ভাসতে থাকে।আমি আর ট্রলারে ফিরে যেতে পারিনি। আমি ডুবচরের কাছে আটকে ছিলাম। পরে ভোলার চরফ্যাশনের ঢালচরের একটি ট্রলারে থাকা জেলেরা আমাকে উদ্ধার করে।আল-আমিন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।

গত মঙ্গলবার ( ৭জুলাই) গভীর রাতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার ফকিরহাট থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ১৮ জন জেলেসহ দু’টি ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বরগুনার সোনাকাটা ইউনিয়নের কালাম পাইকার ও শহীদ নামের দুই জেলে এখনো নিখোঁজ রয়েছে। আজ (১০) জুলাই এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগরিক টেলিভিশনকে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ২০১৪ ও ১৮ সালের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন